রাধিকা মহাসড়ক থেকে রনি দাস নামে আখাউড়া মাছ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
গতকাল রাত ৮ টার সময় জেলা সদর উপজেলার কুমিল্লা - ব্রাহ্মণবাড়ীয়া মহাসড়কের রাধিকা থেকে অচেতন অবস্থায় রনি চন্দ্র দাস (৩২) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত রনি চন্দ্র দাস আখাউড়া উপজেলার শ্যামনগর গ্রামের বাসিন্দা মাধব চন্দ্র দাস এর পুত্র। রনি পৌরসভার রাধানগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার পরিবারের দাবি রনির অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল। তাকে কেউ হত্যা করতে পারে।
রাতে রাধিকার স্থানীয় ফল ব্যবসায়ী জাফর খান রনি দাস কে অচেতন অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।