November 2, 2026, 11:30 am
শিরোনাম:
গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন। বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি (BHDS)উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসক নিবন্ধন বিধিমালা ‘২০২৬ খসড়া প্রস্তাব BHMEC এর রেজিস্টার নিকট জমা দেন। শ্যামনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত,বিতারণ করা হলো ঋণের চেক।। টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে কালিয়াকৈরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ রাজশাহী বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে

পলাশ পাল স্টাফ রিপোর্টার

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে
পলাশ পাল স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরের উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পাশে মার্কেটে আগুন ও পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

রোববার (১ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তবে আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। শ্রমিক আন্দোলনে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসকে, তারা মহাসড়কের উল্টো পথে বিজিবি’র পাহারায় ঘটনাস্থলে যাচ্ছেন।

তিনি জানান, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।