November 2, 2026, 11:22 am
শিরোনাম:
গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন। বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি (BHDS)উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসক নিবন্ধন বিধিমালা ‘২০২৬ খসড়া প্রস্তাব BHMEC এর রেজিস্টার নিকট জমা দেন। শ্যামনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত,বিতারণ করা হলো ঋণের চেক।। টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে কালিয়াকৈরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ রাজশাহী বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন।

মো. ফরহাদ খান সিনিয়র রিপোর্টার

পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন।

মো. ফরহাদ খান সিনিয়র রিপোর্টার
:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”-প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর্জা মনোয়ার হোসেন তত্বাবধানে,৷৷ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহিদূর রহমান। ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন প্রমাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌর দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হৃদয় রায় ও কোষাধ্যক্ষ রেজাউল করিম প্রমুখ।

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষ রোপণ, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু- এডিশ মশক নিধন গ্যাস, লিফলেট বিতরণ করা হয়েছে।

আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

শেষে সফল যুব সংগঠন আত্মকর্মসংস্থানকারীদের মাঝে পূরস্কার ও ঋণের চেক বিতরণ করা হয়।