November 29, 2026, 3:29 am
শিরোনাম:
“৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের গাজীপুর জেলায় স্টাডি ট্যুর ও মতবিনিময় সভা” আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আর্থিক অপরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ রাধিকা মহাসড়ক থেকে রনি দাস নামে আখাউড়া মাছ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর মরদেহ উদ্ধার বোর্ড স্কুল প্রাঙ্গণের ভাঙা ব্রিজ ও সলিং সড়কে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ। শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: জলদস্যু দমন, মাদক প্রতিরোধ ও খাতের উন্নয়ন নিয়ে আলোচনা

পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ নিয়াজ মাসুদ নরসিংদী :

পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ নিয়াজ মাসুদ নরসিংদী :

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে নরসিংদীর পলাশে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে পলাশের শহিদ মিনার চত্বর থেকে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে ও দুর্যোগ-পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়।
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা, প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগই পারে ক্ষয়ক্ষতি কমিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
জনাব ইশতেহাক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, পলাশ নরসিংদী, জনাব আই মিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পলাশ নরসিংদী, এলজিইডি অফিসার অ্যাকাউন্ট অফিসার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ মৎস্য কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা, অফিসার ও যুব উন্নয়ন অফিসার, ফায়ার সার্ভিস কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।