November 26, 2026, 3:11 pm
শিরোনাম:
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আর্থিক অপরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ রাধিকা মহাসড়ক থেকে রনি দাস নামে আখাউড়া মাছ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর মরদেহ উদ্ধার বোর্ড স্কুল প্রাঙ্গণের ভাঙা ব্রিজ ও সলিং সড়কে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ। শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: জলদস্যু দমন, মাদক প্রতিরোধ ও খাতের উন্নয়ন নিয়ে আলোচনা গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলায় মডার্ন বেকারিতে ৫০০০০ টাকা জরিমানা আদায়

জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

মোঃ এরশাদ আলম শরীফ

জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

মোঃ এরশাদ আলম শরীফ

২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দুই উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম ও মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জিএমপি কমিশনার মোঃ আশিক সাঈদ, পিপিএম।

বিদায় সংবর্ধনাপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন জিএমপির সিটিএসবি ও প্রটেকশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম এবং এস্টেট ও ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

মোহাম্মদ মহিউল ইসলাম ২৬ জানুয়ারি ২০২৫ সালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। সিটিএসবি ও প্রটেকশন বিভাগে দায়িত্ব পালনের আগে তিনি জিএমপির মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ৫ মার্চ ২০২৫ সালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। কর্মকালীন সময়ে তিনি লজিস্টিকস ও সাপ্লাই বিভাগ এবং অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জিএমপি কমিশনার মোঃ আশিক সাঈদ, পিপিএম তাঁদের কর্মজীবনের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তাঁদের পরবর্তী কর্মস্থলে সফলতা ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।