November 26, 2026, 3:11 pm
শিরোনাম:
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আর্থিক অপরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ রাধিকা মহাসড়ক থেকে রনি দাস নামে আখাউড়া মাছ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর মরদেহ উদ্ধার বোর্ড স্কুল প্রাঙ্গণের ভাঙা ব্রিজ ও সলিং সড়কে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ। শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: জলদস্যু দমন, মাদক প্রতিরোধ ও খাতের উন্নয়ন নিয়ে আলোচনা গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলায় মডার্ন বেকারিতে ৫০০০০ টাকা জরিমানা আদায়

মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশেষ প্রতিনিধি

মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশেষ প্রতিনিধি

মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার দুপুর ০২:৩০ ঘটিকায় বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

“Improving the Reliability and Safety on National Highways Corridors of Bangladesh by Introduction of Intelligent Transport System (ITS)” শীর্ষক প্রকল্পের আওতায় স্থাপিত Traffic Management Centre (TMC)-এ সংগৃহীত ট্রাফিক ডাটা হাইওয়ে পুলিশের সঙ্গে আদান-প্রদান ও কার্যকর ব্যবহারের লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মোঃ সায়েদুর রহমান । এছাড়া হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে হাইওয়ে পুলিশের পক্ষে স্বাক্ষর করেন হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) জনাব মোঃ শামসুল আলম এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে স্বাক্ষর করেন সড়ক ও জনপথ টেকনিক্যাল সার্ভিসেস উইং এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব শোয়েব আহমেদ।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে সংগৃহীত তথ্য-উপাত্তের আদান-প্রদান ও ব্যবহার আরও সহজতর হবে। ফলে মহাসড়কের যান চলাচল পর্যবেক্ষণ, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে। একই সঙ্গে দেশের মহাসড়কগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণে আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে।