November 17, 2026, 6:56 pm
শিরোনাম:
শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: জলদস্যু দমন, মাদক প্রতিরোধ ও খাতের উন্নয়ন নিয়ে আলোচনা গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলায় মডার্ন বেকারিতে ৫০০০০ টাকা জরিমানা আদায় গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন। বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি (BHDS)উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসক নিবন্ধন বিধিমালা ‘২০২৬ খসড়া প্রস্তাব BHMEC এর রেজিস্টার নিকট জমা দেন। শ্যামনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত,বিতারণ করা হলো ঋণের চেক।। টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে কালিয়াকৈরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: জলদস্যু দমন, মাদক প্রতিরোধ ও খাতের উন্নয়ন নিয়ে আলোচনা

সুমাইয়া সুলতানা স্টাফ রিপোর্টার

 

শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: জলদস্যু দমন, মাদক প্রতিরোধ ও খাতের উন্নয়ন নিয়ে আলোচনা

সুমাইয়া সুলতানা স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুন্দরবনকেন্দ্রিক জলদস্যুদের তৎপরতা বন্ধ, অনলাইন জুয়া ও মাদক প্রতিরোধ এবং কৃষি, মৎস্য ও কাঁকড়া খাতের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাওসার আজিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাওসার আজিজ মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণ এবং সাতক্ষীরার ঐতিহ্যবাহী ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা সুন্দরবনকেন্দ্রিক জলদস্যুদের তৎপরতা, সাধারণ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় এবং এসব অপরাধের কারণে উপকূলীয় জনপদের মানুষের দুর্ভোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এছাড়া এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলেমান কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার মণ্ডল, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আশিকুর রহমান এবং বন কর্মকর্তা শাহীনুর ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিহাদ আলী, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সিডিওর নির্বাহী পরিচালক ইমরান হোসেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য রাকিবুল্লাহ সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ