গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলায় মডার্ন বেকারিতে ৫০০০০ টাকা জরিমানা আদায়
মোঃ এরশাদ আলম শরিফ
গাজীপুরে আজ ১৬/১১/২৬ ইং তারিখে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় (মডার্ন বেকারি) অবৈধ রঙ ও প্রতারণামূলক লেবেল যেখানে ঘি, বাটার উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায়নি, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও ইত্যাদি কারনে ৫০,০০০/- জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জনাব আফসানা পারভীন
সহকারী পরিচালক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর উক্ত অভিযানে গাজীপুর জেলা পুলিশের সদস্যরা অংশ নেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাব আফসানা পারভীন বলেন জনস্বার্থে গাজীপুর জেলায় খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সহ যে কোন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার লঙ্ঘন হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান অব্যাহত রাখবে তিনি আরো বলেন আপনারা গণমাধ্যম কর্মী আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন