October 18, 2026, 10:28 pm
শিরোনাম:
রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক পুজামন্ডপ পরিদর্শন গাজীপুর ইবনে সিনা ফার্মাসিটিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড গাজীপুরে বিডিএস অফিসে ঘুষ-চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা। কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ নরসিংদীতে ফ্রুটিকা ম্যাঙ্গো জুসে পচা বস্তু পাওয়ার অভিযোগ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন ও ধর্মীয় সম্প্রীতি: ইসলামের দৃষ্টিতে মুসলিমের করণীয় মুফতি শামীম আহমেদ। পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর

মোঃ শরিফুল ইসলাম

রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর

মোঃ শরিফুল ইসলাম

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট দেশের অন্যতম সেরা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ প্রতিষ্ঠানের অবদান গুরুত্বপূর্ণ।

শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অসংখ্য দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরি করেছে। নতুন শিক্ষার্থীদেরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। কোনোভাবেই পড়াশোনার প্রতি অবহেলা করা যাবে না।সরকারি সেবা

ছাত্রসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো কর্মকাণ্ডের আগে শিক্ষার্থী হিসেবে নিজেদের দায়িত্ব ও পরিচয়কে গুরুত্ব দিতে হবে। সবাইকে মিলেমিশে ক্যাম্পাসে থাকতে হবে। কোনোভাবেই যেন ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রতিষ্ঠানটির বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী নতুন বাস চালু, ছাত্রাবাস নির্মাণ ও অডিটোরিয়াম প্রতিষ্ঠার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের দুশ্চিন্তা কমে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন।মানচিত্র দেখুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ. জে. এম. মাসুদুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন