October 15, 2026, 12:09 am
শিরোনাম:
পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন ও ধর্মীয় সম্প্রীতি: ইসলামের দৃষ্টিতে মুসলিমের করণীয় মুফতি শামীম আহমেদ। পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ সাঁথিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি-মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুইজন গ্রেপ্তার সাঁথিয়ায় প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করতে ইউএনওর উদ্যোগ, কার্ড করতে লাগবে না টাকা শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সাত মাসের অন্তঃসত্ত্বা পাঁচ বছরেও শেষ হয়নি পুটিয়ার নতুন কারাগারের নির্মাণকাজ

পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন

মোঃ ইয়াদুল আলি

পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন

মোঃ ইয়াদুল আলি

“শিশুবিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।