November 29, 2026, 3:07 am
শিরোনাম:
“৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের গাজীপুর জেলায় স্টাডি ট্যুর ও মতবিনিময় সভা” আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আর্থিক অপরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ রাধিকা মহাসড়ক থেকে রনি দাস নামে আখাউড়া মাছ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর মরদেহ উদ্ধার বোর্ড স্কুল প্রাঙ্গণের ভাঙা ব্রিজ ও সলিং সড়কে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ। শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: জলদস্যু দমন, মাদক প্রতিরোধ ও খাতের উন্নয়ন নিয়ে আলোচনা

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ এরশাদ আলম শরিফ

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ এরশাদ আলম শরিফ

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষ্যে ভূমিকম্প, বন্যা, অগ্নি গিরি, বজ্রপাত, নদী ভাঙ্গন, অগ্নিকাণ্ড বিষয়ক , বর্ণাঢ্য শোভাযাত্রা, ও আলোচনা সভা মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১১ ঘটিকায় পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

“ ঘরে থেকেই শুরু করি, দূর্যোগ সহনশীল দেশ গড়ি,” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে প্রথমে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রমাণিক, , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মাহমুদ জর্জজিদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠন, ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করে।