October 20, 2026, 10:57 pm
শিরোনাম:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জিএমপি পুলিশ কমিশনার পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক পুজামন্ডপ পরিদর্শন গাজীপুর ইবনে সিনা ফার্মাসিটিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড গাজীপুরে বিডিএস অফিসে ঘুষ-চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা। কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ নরসিংদীতে ফ্রুটিকা ম্যাঙ্গো জুসে পচা বস্তু পাওয়ার অভিযোগ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন ও ধর্মীয় সম্প্রীতি: ইসলামের দৃষ্টিতে মুসলিমের করণীয় মুফতি শামীম আহমেদ।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জিএমপি পুলিশ কমিশনার পূজামণ্ডপ পরিদর্শন করেন

মোঃ এরশাদ আলম শরিফ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জিএমপি পুলিশ কমিশনার পূজামণ্ডপ পরিদর্শন করেন

মোঃ এরশাদ আলম শরিফ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ১৮ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ রবিবার গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় পূজামণ্ডপে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

পাশাপাশি, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিবিড় নজরদারি ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল ধর্মাবলম্বীর জন্য নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।