October 22, 2026, 9:11 am
শিরোনাম:
গাজীপুরে BHDS-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জিএমপি পুলিশ কমিশনার পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক পুজামন্ডপ পরিদর্শন গাজীপুর ইবনে সিনা ফার্মাসিটিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড গাজীপুরে বিডিএস অফিসে ঘুষ-চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা। কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ নরসিংদীতে ফ্রুটিকা ম্যাঙ্গো জুসে পচা বস্তু পাওয়ার অভিযোগ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরে BHDS-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রতিনিধি: লোকমান মোহাম্মদ মাজহারুল ইসলাম

গাজীপুরে BHDS-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রতিনিধি: লোকমান মোহাম্মদ মাজহারুল ইসলাম

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি (BHDS)-এর গাজীপুর জেলা শাখা।

বুধবার (২১ অক্টোবর) সকালে গাজীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত আলহাজ্ব আইন উদ্দিন সরকার আলিম মাদ্রাসা, স্থানীয় কয়েকটি মসজিদের আঙিনাসহ চৌরাস্তা এলাকার বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা. লোকমান মোহাম্মদ মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক ডা. আলতাব হোসেন, ডা. সোহেল রানা, ডা. আব্দুল লতিফ, ডা. তবিবর রহমান, ডা. জাহিদ ও ডা. আশিকুর রহমানসহ স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আলহাজ্ব আইন উদ্দিন সরকার আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আশরাফুল আলমসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কর্মসূচিতে সহযোগিতা করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক এবং সার্বিক সহযোগিতায় যুক্ত সকলের প্রতি BHDS এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের এই সম্মিলিত উদ্যোগকে সফল করেছে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি ঘোষিত দেশব্যাপী ‘বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬’-এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়। ১১ অক্টোবর শুরু হওয়া দেশব্যাপী এ কর্মসূচি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। কর্মসূচির প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সুস্থ রাখব পরিবেশ’। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের এ উদ্যোগ দেশব্যাপী আরও বিস্তৃত হোক। এই প্রত্যাশা।