মোঃশরিফুল ইসলাম গোবিন্দগঞ্জ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬- কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ২৭-সেপ্টেম্বর রাত ১১টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাটাবাড়ি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আরিফুল ইসলাম (৪৪) এবং বিরুলিয়া এলাকার লোকমান হাকিমের ছেলে আমজাদ হোসেন (৪৫)।
থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এসআই মমিনুল ইসলাম ও আহসান হাবিব সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় ব্যাপারী পাড়া মার্কেটে আজিবর রহমান সবুরের পানের দোকানের সামনে পুলিশ ফোর্স অবস্থান নেয়। তখন আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের সাথে থাকা বাগ তল্লাশি করে আরিফুল ইসলামের কাছে দুই পোটলায় চার কেজি এবং আমজাদ হোসেনের কাছে এক পোটলায় দুই কেজি করে মোট ছয় কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ আঁশি হাজার টাকা। এ সময় তাদের কাছে মাদক বিক্রির নগদ দুই হাজার নয়শত টাকা পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(খ) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।