October 15, 2026, 12:10 am
শিরোনাম:
পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন ও ধর্মীয় সম্প্রীতি: ইসলামের দৃষ্টিতে মুসলিমের করণীয় মুফতি শামীম আহমেদ। পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ সাঁথিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি-মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুইজন গ্রেপ্তার সাঁথিয়ায় প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করতে ইউএনওর উদ্যোগ, কার্ড করতে লাগবে না টাকা শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সাত মাসের অন্তঃসত্ত্বা পাঁচ বছরেও শেষ হয়নি পুটিয়ার নতুন কারাগারের নির্মাণকাজ

পাঁচ বছরেও শেষ হয়নি পুটিয়ার নতুন কারাগারের নির্মাণকাজ

মোঃ নিয়াজ মাসুদ, নরসিংদী :

মোঃ নিয়াজ মাসুদ, নরসিংদী :

নরসিংদীর পুটিয়ায় নতুন কারাগার নির্মাণ প্রকল্পের কাজ শুরুর প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি নির্মাণকাজ। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন হয়নি।

পুটিয়ায় নতুন কারাগার নির্মাণ প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে। এরই মধ্যে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে প্রকল্পের অগ্রগতি ও নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালে পুটিয়ায় নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। ২০২৬ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ হয়নি। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর তথ্যমতে, প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে বলে তিনি জানান।
নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. তারেক কামাল জানান, নতুন কারাগারের নির্মাণকাজে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বিশ্বাস বিল্ডার্সের কাজ বর্তমানে বন্ধ রয়েছে, আর নূরানী ট্রেডার্সের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, নরসিংদীর পুরাতন কারাগারে বৃষ্টি হলে ভেতরে হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি পুরাতন কারাগারটির ধারণক্ষমতা প্রায় ৩৪৪ জন হলেও বর্তমানে সেখানে প্রায় এক হাজার বন্দি থাকায় আবাসন সংকট দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ না হওয়ায় নতুন কারাগারের বিভিন্ন স্থাপনা দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। এতে সরকারি অর্থ ব্যয়ের পাশাপাশি প্রকল্প বাস্তবায়ন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, নির্মাণকাজ বন্ধ থাকার কারণ, ঠিকাদারি প্রতিষ্ঠানের ভূমিকা এবং প্রকল্পে এ পর্যন্ত ব্যয় হওয়া অর্থের হিসাব খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে দ্রুত অসমাপ্ত কাজ শেষ করে নতুন কারাগারটি চালু করার দাবি জানিয়েছেন তারা।