November 29, 2026, 2:45 am
শিরোনাম:
“৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের গাজীপুর জেলায় স্টাডি ট্যুর ও মতবিনিময় সভা” আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আর্থিক অপরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ রাধিকা মহাসড়ক থেকে রনি দাস নামে আখাউড়া মাছ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর মরদেহ উদ্ধার বোর্ড স্কুল প্রাঙ্গণের ভাঙা ব্রিজ ও সলিং সড়কে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ। শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: জলদস্যু দমন, মাদক প্রতিরোধ ও খাতের উন্নয়ন নিয়ে আলোচনা

ফরিদপুরে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুইজন গ্রেপ্তার

ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দুল আজিজ

ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দুল আজিজ

পাবনার ফরিদপুরে জনশান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর থানা পুলিশ।
রোববার (১১ অক্টোবর ২০২৬) ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামের মো. সাখোয়াত হোসেনের ছেলে মো. সবুজ হোসেন (৩৪) এবং একই গ্রামের মৃত পাপলু সরকারের ছেলে পুলক সরকার (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই জাহিদুর রহমান বাদল, এএসআই মো. শাহানুর রহমান ও এএসআই আসিফ সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুজনকে পুলিশি পাহারায় পাবনার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুর থানা পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।