October 15, 2026, 1:09 am
শিরোনাম:
পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন ও ধর্মীয় সম্প্রীতি: ইসলামের দৃষ্টিতে মুসলিমের করণীয় মুফতি শামীম আহমেদ। পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ সাঁথিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি-মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুইজন গ্রেপ্তার সাঁথিয়ায় প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করতে ইউএনওর উদ্যোগ, কার্ড করতে লাগবে না টাকা শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সাত মাসের অন্তঃসত্ত্বা পাঁচ বছরেও শেষ হয়নি পুটিয়ার নতুন কারাগারের নির্মাণকাজ

ফরিদপুরে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুইজন গ্রেপ্তার

ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দুল আজিজ

ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দুল আজিজ

পাবনার ফরিদপুরে জনশান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর থানা পুলিশ।
রোববার (১১ অক্টোবর ২০২৬) ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামের মো. সাখোয়াত হোসেনের ছেলে মো. সবুজ হোসেন (৩৪) এবং একই গ্রামের মৃত পাপলু সরকারের ছেলে পুলক সরকার (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই জাহিদুর রহমান বাদল, এএসআই মো. শাহানুর রহমান ও এএসআই আসিফ সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুজনকে পুলিশি পাহারায় পাবনার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুর থানা পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।