October 15, 2026, 1:00 am
শিরোনাম:
পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন ও ধর্মীয় সম্প্রীতি: ইসলামের দৃষ্টিতে মুসলিমের করণীয় মুফতি শামীম আহমেদ। পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ সাঁথিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি-মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুইজন গ্রেপ্তার সাঁথিয়ায় প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করতে ইউএনওর উদ্যোগ, কার্ড করতে লাগবে না টাকা শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সাত মাসের অন্তঃসত্ত্বা পাঁচ বছরেও শেষ হয়নি পুটিয়ার নতুন কারাগারের নির্মাণকাজ

বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

স্টাফ রিপোর্টার সুমাইয়া সুলতানা

বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

স্টাফ রিপোর্টার সুমাইয়া সুলতানা

বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাবনার ফরিদপুর উপজেলায় ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ডেমরা-রতনপুর সেতু সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং গাছের পরিচর্যায় সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা ও ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল রানা।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হাফিজ বলেন, ফরিদপুর উপজেলায় ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাতের ঝুঁকি কমাতে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।