“৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের গাজীপুর জেলায় স্টাডি ট্যুর ও মতবিনিময় সভা”
মোঃ এরশাদ আলম শরিফ সিনিয়র রিপোর্টার
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণরত ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার স্টাডি ট্যুরের অংশ হিসেবে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আগমন করেন। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নবীন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়।
সভায় গাজীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, প্রশাসনিক কাঠামো, জেলা পুলিশের কার্যক্রম, সাফল্য ও চ্যালেঞ্জসমূহের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে নিজেদের পেশাগত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে সম্মানিত পুলিশ সুপার মহোদয় পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন করণীয়-বর্জনীয়, পেশাগত দক্ষতা, সততা, নৈতিকতা ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ দায়িত্ব পালনের জন্য নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণে নিবিড়ভাবে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।