November 29, 2026, 2:57 am
শিরোনাম:
“৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের গাজীপুর জেলায় স্টাডি ট্যুর ও মতবিনিময় সভা” আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আর্থিক অপরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ রাধিকা মহাসড়ক থেকে রনি দাস নামে আখাউড়া মাছ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর মরদেহ উদ্ধার বোর্ড স্কুল প্রাঙ্গণের ভাঙা ব্রিজ ও সলিং সড়কে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ। শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: জলদস্যু দমন, মাদক প্রতিরোধ ও খাতের উন্নয়ন নিয়ে আলোচনা

সাঁথিয়ায় প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করতে ইউএনওর উদ্যোগ, কার্ড করতে লাগবে না টাকা

ভ্রাম্যমান প্রতিনিধি আব্দুল ওহাব

ভ্রাম্যমান প্রতিনিধি আব্দুল ওহাব

পাবনার সাঁথিয়া উপজেলায় চিকিৎসকের মাধ্যমে পরীক্ষিত শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী ভাতার আওতায় আনতে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। উপজেলার প্রকৃত প্রতিবন্ধীরা যাতে সরকারি এ সুবিধা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাঁথিয়া উপজেলায় চিকিৎসকের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী হিসেবে পরীক্ষিত ব্যক্তিদের প্রতিবন্ধী ভাতা কার্ডের আওতায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সহায়তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

এদিকে প্রতিবন্ধী ভাতা কার্ডের জন্য সরকারি কোনো ধরনের ফি দিতে হবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। কার্ড করে দেওয়ার কথা বলে কেউ যদি কোনো ব্যক্তি বা পরিবারের কাছে টাকা-পয়সা দাবি করেন, তাহলে তাঁকে কোনো টাকা না দিয়ে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদকে বিষয়টি জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা সরকারি সুবিধা গ্রহণের ক্ষেত্রে আরও সচেতন হবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রতিবন্ধী ভাতা কার্ডের নামে প্রতারণা ও অবৈধ অর্থ আদায় প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সহায়তার আওতায় আনা এবং তাঁদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।